Skip to main content

Posts

সুলতানার স্বপ্ন, আজকের সুলতানা

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম শুনেনি, বাংলাদেশে এমন কোন শিক্ষিত মানুষ সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। সবাই তাকে নারীবাদী আন্দোলনের পথিকৃত হিসেবে জানে। স্কুলের পাঠ্যসূচীতে বিভিন্ন শ্রেণীতে তার বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে। তার নামে হয়েছে অনেক স্কুল, কলেজ, স্মৃতিসংঘ, পুরষ্কার ইত্যাদি। এমনকি সাম্প্রতিক সময়ে রংপুরে তার নামে একটি বিশ্ববিদ্যালয়ের নামকরণও করা হয়েছে। তার সময়ে মেয়েদের শিক্ষাদীক্ষাকে নিতান্তই অপ্রয়োজনীয় মনে করা হত। ক্ষেত্রবিশেষে এটাকে বানান হত সমাজ বিরোধীতার সমতূল্য। আর সমাজের সর্বব্যাপী এটাকে ধর্মীয় মোড়কে পর্দাপ্রথা বলে চালিয়ে দেয়া হত। প্রচলিত অর্থে পর্দাপ্রথা বলতে মূলতঃ মেয়েদের বাড়ির বাইরে বের হবার উপর নিষেধাজ্ঞা বুঝায়। কিন্তু এর ধর্মীয় ভিত্তি এবং তাৎপর্য বেশ আলাদা। একথা অনস্বীকার্য যে ইসলামী শরিয়ত মেয়েদের পোষাক-আশাক, চলাফেরার উপরে ছেলেদের চেয়ে বেশি নিয়ন্ত্রন আরোপ করেছে (এই বিধানের নায্যতার আলোচনা এখানে অপ্রাসঙ্গিক। তবে এটুকু বলতে পারি, এক্ষেত্রে অসমতা মানেই অবিচার নয়। ছেলেদের স্বাধীনতা বেশি, পাশাপাশি ছেলেদের দায়িত্ব-কর্তব্যও বেশি।)। কিন্তু এই নিয়ন্ত্রণ কোনভাবেই মেয়েদের শিক্ষা প...
Recent posts

কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে আমার মতামত

সম্পাদনা: লেখা শেষ করে পোস্ট করার আগে খবর পেলাম, প্রধানমন্ত্রী সংসদে কোটা ব্যবস্থা বিলোপের ঘোষণা দিয়েছেন। যদিও আমি এর বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী না, তবে আমার মতে এটা সংস্কারের চেয়ে ভালো বিকল্প। মূল লেখা: গত কয়েকদিন ধরে সরকারী চাকরীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে সারা দেশে আন্দোলন চলছে। এ ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত কিছুটা মিশ্র। আমি আন্দোলনের মূল দাবীর সাথে পুরোপুরি একমত নই, তবে বিশ্বাস করি যে আন্দোলনকারীদের দাবী অনুযায়ী কোটা সংস্কার করলে সেটা বর্তমান অবস্থার চেয়ে ভালো হবে। এছাড়াও আন্দোলনের পদ্ধতি, ফেসবুকে আন্দোলন সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে কিছু আপত্তি আছে। সেগুলো নিয়ে নিজের মতামত তুলে ধরছি। ১. আমি মনে করি, কোটা ব্যবস্থা একটা অন্যায় ব্যবস্থা। এখানে একদল মানুষকে আরেকদলের উপর অনায্য সুবিধা দেয়া হয়। যদিও সাধারণতঃ একদল সুবিধা-বঞ্চিত 'পিছিয়ে পড়া' মাইনরিটিকে 'এগিয়ে আনার' জন্য কোটার নামে অতিরিক্ত (অনায্য) সুবিধা দেয়া হয়, মূলতঃ এটা হল একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে প্রতিস্থাপন করা। শাসকের জন্য 'divide and rule' প্রয়োগের হাতিয়ার। তোমার উপর দশ বছর অন্যায় করা হয়েছ...

প্রজার উপযুক্ত রাজা

গল্পটা প্রথম পড়েছিলাম নসীম হিজাযীর 'কিং সায়মনের রাজত্ব' বইয়ের ভুমিকায়। আমাদের দেশের বাস্তবতার সাথে কেমন আশ্চর্য একটা মিল এই উপন্যাসের কাহিনীর! আর উপন্যাসটা লেখা হয়েছে মূলতঃ এই গল্পকে ভিত্তি করেই। এক দরবেশ ও তার খাদেমের গল্প। তারা থাকে শহর থেকে দূরে এক বনের মধ্যে। দরবেশ সারাদিন ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। আর খাদেমের কাজ আশেপাশের লোকালয়ে ভিক্ষা করে খাবার জোগার করা আর দরবেশের সেবা করা। কাহিনী মোটামুটি এরকম: দরবেশ ছিলেন খুব মানবদরদী। মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তাই সে সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, 'হে আমার মালিক, তোমার বান্দাদের দুর্দশা আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু তাদের যে খেদমত করব - আমার সে সামর্থটুকুও নাই। কাজেই তুমি যদি আমাকে বাদশাহ বানিয়ে দাও, তাহলে আমি দিন রাত জনগণের সেবা করব। গরীব, দুঃখী, অসহায় এবং এতিমদের সাহায্য করব। সব রকম অন্যায় ও খারাপ কাজ প্রতিরোধ করব, আর ন্যায় ও কল্যাণকর কাজে উৎসাহিত করব। রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। অন্যায়কারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দেব। সব পানশালা, জুয়ার আড্ডা, অশ্লীলতা-বেহায়াপনার আসর উচ্ছেদ করব, আর সে স্থলে মসজিদ...

Install OpenCV with Visual Studio : Walkthrough

In this tutorial, I will show how to install OpenCV in windows and build projects with Visual Studio 2013 (and other versions). There are many ways of doing this, but I have found the following walkthrough most convenient for managing multiple projects. The Quick Setup section is a brief how-to for re-installing opencv or creating a new project for some quick simulation. The Walkthrough  section is the detailed guide for beginners who don't have much experience about opencv and/or visual studio. Quick Setup (For users already familiar with the installation process) Download opencv pre-built binaries and extract to C: drive Open Visual Studio. Create a new C++ Console Application project. Go to Project Properties Add C:\opencv\build\include to Additional Include Directories under C/C++ > General Add C:\opencv\build\x86\vc12\lib  to Additional Library Directories under Linker > General Add all the files in the directory (in previous step) which end with ...